এনসিটি আধুনিকায়নে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড
চুক্তির শর্ত অনুযায়ী এনসিটি ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও আধু নিকায়ন করবে ডিপি ওয়ার্ল্ড। কিন্তু জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে; অর্থাৎ চট্টগ্রাম বন্দর বা টার্মিনালের মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে না। ১৫ বছর শেষে কনসেশনের আওতায় থাকা ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সক্ষমতা বন্দর কর্তৃপক্ষের কাছে ফেরার কথা।