বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে মোট ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৬০ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।
বসরপ্রাপ্ত জেলাজজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আগ্রহী নারী-পুরুষ উভয়ই সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু: ৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের সময়সীমা: ৪ অক্টোবর ২০২৬, দুপুর ২টা
আবেদনের সময় খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।