বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) জোনাল স্পোর্টস কাউন্সিল, চট্টগ্রাম এর উদ্যোগে ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সম্পন্ন হয়েছে। সমাপনি দিনে প্রতিযোগিতার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ডিএসএ (সদর) দল। দলটি ৩-০ গোলে ডিএসএস (চট্টগ্রাম) দলকে হারায়।
বৃহস্পতিবার ১৬ জুলাই) সমাপনি দিনে চট্টগ্রামের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক (পিডি) জনাব আবুল কালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস (পূর্ব) ও সভাপতি, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল), জনাব মোশারফ হোসেন দিপ্তি, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব) ও আহবায়ক, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) ও এসডব্লিউও (পূর্ব), সিআরবি, চট্টগ্রাম।
এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম (চট্টগ্রাম), ডিএস (কারখানা) পাহাড়তলী, জনাব মো: হারুনুর রশীদ, ডিডি(পিআর-পূর্ব), এজিএম (পুর্ব), জেপিও-১ (পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১৩ জুলাই শহীদ শাহজাহান মাঠে১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চারটি দল যথাক্রমে ডিএসএ (সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ করে। ওইদিন থেকে প্রত্যেকটি দলের ৩টি করে খেলা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ পয়েন্টধারী দল ডিএসএ (সদর) ও ডিএসএ (চট্টগ্রাম) দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এদিন ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলা হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ (সদর) দল দল ৩-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ডিএসএস (চট্টগ্রাম) দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়।