সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিদেশে বিপুল স¤পদ ও বিলাসবহুল জীবন যাপনের অভিযোগে আদালতে করা মামলার আদেশে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানায় দুদক।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২টি ফ্ল্যাটে অভিযান চালায় বলে জানান দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান।
তিনি জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাটের ভেতরে থাকা ভেতরে থাকা বিভিন্ন আসবাব, মূল্যবান সামগ্রী ও অন্যান্য স¤পদের ইনভেন্টরি বা তালিকাকরণ কার্যক্রম শুরু করা হয়। যা এখনো চলমান রয়েছে।
দুদকের এই কর্মকর্তা জানান, সাইফুজ্জামান চৌধুরী বেশির ভাগ জিনিস সরিয়ে ফেলেছেন। তবুও এখান থেকে তদন্তের অনেক ক্লু পাওয়া যাবে। ৫টি দামি গাড়ির চাবি পাওয়া গেছে। সাত-আট টি দামি ঘড়ির প্যাকেট পাওয়া গেছে।
সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ফ্ল্যাট দুটো এতদিন তালাবদ্ধ ছিলো উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে এটি দুদকের স¤পদ বিভাগের আওতায় থাকবে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল স¤পদ গড়ার অভিযোগ ওঠে। ১০ হাজার কোটি টাকার স¤পদ বিশ্বের ৯টি দেশে পাচার করেছেন তিনি। কর্মচারীকে মালিক সাজিয়েও প্রতারণা করেছেন তিনি। এসব ঘটনায় দুদকে এ পর্যন্ত ৩০টি মামলা হয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিদেশে পালিয়ে রয়েছেন। এরপর থেকে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করে সংস্থাটি।