বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫তম গ্রেডে মোট ৫৮৭ জনকে অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পাস হতে হবে। কোনো পরীক্ষাতেই তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
শারীরিক যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমে সক্ষম এবং বিদ্যুতের খুঁটি ও বিভিন্ন স্থাপনায় ওঠানামা করার শারীরিক সক্ষমতা থাকতে হবে।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন অনলাইনে করতে হবে, আবেদন ফি: ১১২ টাকা
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ২৩ আগস্ট ২০২৬, বিকাল ৫টা
নির্বাচিতরা এক বছরের জন্য শিক্ষানবিশ এসবিএ-এ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণকালীন নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে এসবিএ-এর শূন্য পদে মেধার ভিত্তিতে এবং প্রচলিত নিয়মে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। তবে পদ খালি না থাকলে প্রশিক্ষণ শেষে শুধু সনদপত্র প্রদান করা হবে।
এছাড়া ভবিষ্যতে এসবিএ-এর পদ শূন্য হলে মেধা ও প্রচলিত বিধি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের পর্যায়ক্রমে নিয়োগের জন্য বিবেচনা করা হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।